সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সত্যের পথে চলার শপথ: চাষাড়ায় মহানগর যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা জসিম গাজী গ্রেপ্তার সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: স্বজনদের দাবি হত্যা, স্বামী পলাতক শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকীতে হাসান আহমেদের উদ্যোগে দোয়া ও সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ প্রদান শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকীতে দেওভোগে মন্টি’র উদ্যোগে দোয়া মাহফিল: প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপনসহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার খন্দকারের গভীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা সেলিম হোসেন দিপুর শ্রদ্ধা

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সত্যের পথে চলার শপথ: চাষাড়ায় মহানগর যুবদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৮ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) রাত ৯টায় চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি এই দেশকে অনেক কিছু দিয়েছেন। তাঁর আমলেই এদেশের গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল, যা আজ আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। চামড়া শিল্প ও কৃষিখাতের উন্নয়নে তিনি যে বৈপ্লবিক প্রকল্প গ্রহণ করেছিলেন, তার সুফল জাতি আজও ভোগ করছে। আমরা জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সৈনিক। আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে। কোনো অন্যায়ের সাথে আপোষ না করে ঈমানের সাথে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করাই হবে আমাদের জীবনের লক্ষ্য।”

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শহীদ জিয়া ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। অখ্যাত একজন মেজর হয়েও নিজের পরিবারের মায়া ত্যাগ করে তিনি দেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ ও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশের উন্নয়ন ও উৎপাদনই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর নৈতিকতা ও আদর্শ আমাদের সংগ্রামের পাথেয় হয়ে আছে।”

মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের নেতা রিয়াদ, শেখ মোহাম্মদ অপু, সোহাগ রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102