বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

বাংলাদেশে সংখ্যালঘু নেই, সবাই এদেশের নাগরিক: ওসি আল মামুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ 🪪

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নেই, আমরা সবাই এদেশের নাগরিক। সবাই সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকব, সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজারের শ্রী শ্রী রাম কানাই জিউড় বিগ্রহ মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে তদারকির পাশাপাশি আমরা সবসময় সচেতন আছি। কেউ আপনাদের উৎসব পালনে বাধা সৃষ্টি করতে পারবেনা । বাংলাদেশ পুলিশ সব সময় আপনাদের পাশে আছে, আপনাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব।

এসময় পুজা উদযাপদন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, শ্রী শ্রী রাম কানাই জিউড় বিগ্রহ মন্দিরের সভাপতি অনিক সরকার সাধারন সম্পাদক দীপক কুমার দে, নারায়ণ চন্দ্র রায়, কৃষ্ঞ চন্দ্র রায়, বাসু দেব সিং , গনেশ শীল, পরিতোশ কুমার মন্ডল,রুদ্র মজুমদার, পলাশ সরকার সহ পুজা মন্ডপের পুরোহিত মন্ডপের কর্মকর্তা ও পূজারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102