বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

আজমেরী ওসমানের আয়োজনে তিন হাজার অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৭২ 🪪

প‌বিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রয়াত জননেতা বীর মু‌ক্তিযোদ্ধা, সাবেক সাংসদ আলহাজ্ব না‌সিম ওসমান এর প‌রিবারের পক্ষ থেকে ৩ হাজার অসহায় প‌রিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

প্রয়াত সাংসদ না‌সিম ওসমানের সহধ‌র্মিনী ও জা‌তীয় পা‌র্টির প্রেসি‌ডিয়াম সদস‌্য পারভীন ওসমানের সৌজন্যে এবং নারায়ণগঞ্জের আগামী দিনের রাজনী‌তির পথপ্রদর্শক আজমেরী ওসমানের অর্থায়নে মঙ্গলবার (৯ এপ্রিল) কলেজ রো‌ড এলাকায় এ ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

ঈদ সামগ্রী প্রদানের পূর্বে পারভীন ওসমান সং‌ক্ষিপ্ত বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন, এখানে যারা এসেছেন সবাই কি ভালো আছে ? আমি জা‌নি আপনারা ভালো নেই। বর্তমানে দ্রব‌্যমূল্যের অনেক উর্ধ্বগ‌তি। তাই আমার ছেলে আপনাদের জন‌্য সামান‌্য ঈদ উপহারের ব‌্যবস্থা করেছে। জা‌নি এই সামান‌্য উপহারে আপনাদের সব চা‌হিদা পূরণ হবেনা। তারপরেও আমার ছেলে তার সামর্থ্য অনুযায়ী আপনাদের জন‌্য উপহারের ব‌্যবস্থা করেছে। যাতে কিছুটা হলেও আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভা‌গি করে নিতে পারে। আপনারা সবাই আমার ছেলে আজমেরী ওসমানের জন‌্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার ছেলেকে এ ধারা অব্যাহত রাখার তৌফিক দেন এবং তাকে নেক হায়াৎ দান করেন সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। ‌দোয়া করবেন ভ‌বিষ‌্যতেও যেন আপনাদের পাশে থাকতে পারে।

এসময় উপস্থিত ছিলেন যুব নেতা মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ সুমন, জাতীয় পার্টির নেতা রিপন ভাওয়াল, শরিফ শাহ সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102