বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

কুতুবপুরে মানবতার হাত বাড়িয়ে দিলো মো. গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্ট 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিলেন মো. গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্ট। কর্মহীন মানুষকে ভ্যান গাড়ি, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায়দের শীত বস্ত্র উপহার দিয়েছেন। এ সময় গোলাম সারোয়ারের পরিবার সদস্যরা বলেন আমরা এখানে কাউকে ছোট করে দেখছিনা আমরা একে-অপরের সহযোগি আমরা আমাদের উপহার দিয়ে পাশে থাকছি আপনারা দোয়া করবেন যেনো এধরণের কাজ আরও বেশি বেশি করতে পারি। 

রবিবার (২৮ জানুয়ারি) বিকালে কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের পূর্ব দেলপাড়া এলাকায় এ মানবতার হাত বাড়িয়ে অসহায়দের উপহার দেন।

এসময় কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও থানা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু,ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মানিক চাঁন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো. বাচ্চু, মো. আরমান, মো. জামাল, মো. লিটন মাদবর সহ আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102