বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৭ 🪪

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) কলেজের পদ্মা মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাছিনুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কাউন্সিলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মইনুল আশরাফ।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ সকল স্তরের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি এবং কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাত শেষে উপস্থিত সকলে মিলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শিক্ষক ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102