মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

নারায়ণগঞ্জে যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ 🪪

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাদ আসর নগরীর মিশনপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুলের কার্যালয়ে এই আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারণ করে আবু জাফর আহমেদ বাবুল বলেন, ‘মমিন উল্লাহ ডেভিড আমার মহল্লারই ছেলে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে সে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিল। সে চমৎকার ক্রিকেট খেলতো এবং ভালো ব্যাট করতো। অস্ট্রেলিয়ান জনপ্রিয় ক্রিকেটার ডেভিড বুন ছিল তার আইডল। বুনের ব্যাটিং স্টাইল সে খুব ভালোভাবে রপ্ত করেছিল। একারণে ক্রিকেট একাডেমির কোচ তাকে ‘ডেভিড’ বলেই ডাকতেন। সেই থেকে তার নাম হয়ে যায় মমিন উল্লাহ ডেভিড। মৃত্যুর ২১ বছর পরেও আমাদের স্মৃতিতে সে আজও জীবন্ত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা ও আয়োজক আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা, ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন, বিএনপি নেতা আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, রায়হান হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতুল্লাহ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সলিমুল্লাহ রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জামির হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102