বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

না’গঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী পরিকল্পনা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮০ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে। এই সভার মূল উদ্দেশ্য ছিল দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ বৃদ্ধি করে নির্বাচনী কার্যক্রমকে শক্তিশালী করা।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনী কৌশল এবং গণসংযোগের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাখাওয়াত ইসলাম রানা তার বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদকে দলের একজন যোগ্য, সৎ এবং জনবান্ধব প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে মাসুদুজ্জামান মাসুদের পাশে থেকে কাজ করব এবং নারায়ণগঞ্জের আপামর জনগণের কাছে তার উন্নয়ন ও সেবার অঙ্গীকার পৌঁছে দেব।”

সভায় উপস্থিত ছিলেন সদর থানার মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক দুলাল ও সাহেবুল্লাহ রোমান, সদর থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুলহাস, এবং সদর থানার প্রতিটি ওয়ার্ডের প্রেসিডেন্ট ও সেক্রেটারিরা। এছাড়াও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কনভেনার সোহেল ও সদস্য সচিব ছোট সোহেল উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া নির্বাচনী বিজয় অর্জন সম্ভব নয়।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে, দলীয় ঐক্য ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে আসন্ন নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদের বিজয় নিশ্চিত করা হবে। এই আলোচনা সভা নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং মাসুদুজ্জামান মাসুদের বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102