গণসংযোগে মাওলানা মইনুদ্দিন আহমাদ জনগণের উদ্দেশ্যে বলেন, “আমরা ভালো থাকতে চাই, এদেশের মানুষ ভালো থাকতে চায়। আমাদের ভালো থাকতে হলে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হবে।” তিনি বলেন, আল্লাহর আইন কায়েম করতে হলে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হলে, কোরআনের বিজয় হলে যত রাস্তা ঘাট আছে, সংস্কার হবে।উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে, প্রত্যেকটি টাকা হিসাব করে খরচ করা হবে, ইনশাআল্লাহ।
গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ, থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, ২৭ নং কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া সহ স্থানীয় শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।