বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

‎৩১ দফা বাস্তবায়ন করে, এদেশের মানুষের মুখে হাঁসি ফুটাবে বিএনপি: ভিপি রাজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ 🪪
দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকের বিকল্প কিছু নাই। আগামী ফেব্রুয়ারী মাসের জাতীয় নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন করে এদেশের মানুষের মুখে হাঁসি ফুটাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এ কারণেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচী ঘোষণা দিয়েছেন।
‎বুধবার (২২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব এসব কথা বলেছেন।
লিফলেট বিতরণ শেষে মাশুকুল ইসলাম রাজিব বলেন- দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান’র নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
‎লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা-কর্মীবৃন্দ শ্লোগান দেয় ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।’ এ স্লোগানকে সামনে রেখে সাধারণ জনগণ, পথচারী ও দোকানদারদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে মাশুকুল ইসলাম রাজিব ভোট চেয়ে গণসংযোগ করেন।
‎৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণাকালে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপি নেতা ওলি আহম্মেদ, মোঃ বাতেন, মোঃ ইউনূস, মোঃ ইসলাম, মোঃ ফারুক, মোঃ নবি, শরিফ প্রমূখ।
‎এছাড়াও ফতুল্লা থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদল সহ বিএনপি’র অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102