বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

মসজিদ হচ্ছে এবাদতের স্থান, রাজনীতির নয় : এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২০ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে তিনটায় বন্দর ২৫নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা সিটি মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ২৫নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তা দূর করে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামুন। মানুষের দ্বারে দ্বারে যান, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ান।” তিনি প্রতিটি এলাকায় ৫ থেকে ৬ জন করে একটি করে দল (গ্রুপ) গঠনের পরামর্শ দেন, যাতে সহজে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলা যায়।

টিপু আরও বলেন, “মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। তাদের কাছে তুলে ধরুন বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন’ হলে কিভাবে জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। মনে রাখবেন, জাতীয়তাবাদী দল কখনো সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক ব্যবসায় বিশ্বাস করে না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে বিশ্বাসী।” তিনি এলাকার পঞ্চায়েত কমিটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং এলাকাবাসীর যেকোনো সমস্যা জানার চেষ্টা করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। “মানুষের সঙ্গে মিশুন, কিন্তু কখনোই মানুষকে কষ্ট দেবেন না,” উল্লেখ করে তিনি তারেক রহমানের উদ্ধৃতি দেন, “দেশের মানুষ যদি হাসিখুশি থাকে, আমরাও সুখে থাকতে পারব।”

গণতন্ত্রের প্রতি বিএনপির অবিচল আস্থার কথা উল্লেখ করে টিপু বলেন, “জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন।” তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সন্ত্রাস কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। ২০১৩ সালে শাপলা চত্বরে নিরীহ আলেম-ওলামাদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেটি ছিল মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধ। অথচ আজ কিছু আলেম সে হত্যার বিচার নিয়ে কথা বলে না বরং তারা এখন ফ্যাসিবাদীদের ঘরে গিয়ে বসে।”

মসজিদে রাজনৈতিক কর্মসূচির আয়োজন প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “মসজিদ হচ্ছে এবাদতের স্থান, রাজনীতির নয়। আওয়ামী লীগ আজ মসজিদকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে যা ইসলামবিরোধী কর্মকাণ্ড।” তিনি শেখ হাসিনার একনায়তান্ত্রিক শাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শেখ হাসিনা যেভাবে একনায়তান্ত্রিকভাবে দেশ চালিয়েছেন, তা জনগণের স্বাধীনতা ও মর্যাদাকে হরণ করেছে।” তিনি মা-বোনদের কাছে বেশি বেশি গিয়ে বিএনপি নারী সমাজকে সম্মান করে, তাদের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করতে চায়—এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

টিপু বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের সঙ্গে শেখ হাসিনার রাজনীতির পার্থক্য তুলে ধরে বলেন, “শেখ হাসিনা রাজনীতি করেছেন কাজের বুয়াদের মতন, সে যেই ভাষায় কথা বলতো, তেমনি কথা বলে যেন তিনি কাজের বুয়াদের মতোই আচরণ করতেন কেবল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। অন্যদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেন জনগণের দুঃখ-দুর্দশা বোঝার জন্য, তাদের পাশে থাকার জন্য। বিএনপি সবসময়ই জনগণের দল, মানুষের কল্যাণের দল।”

পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও দোকানদারের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর ২৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন নসু, সহ-সভাপতি আজিম সাউদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টিলু, সহ-সাংগঠনিক ফজলুল হক ফজু, ক্রীড়া সম্পাদক আবু তাহের, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ, ২৫নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102