বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

১৬ বছর ধরে দেখেছেন ওসমান দালালরা কীভাবে ভোট হাইজ্যাক করে গণতন্ত্রকে হত্যা করেছে: এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন” উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে বন্দর থানার একরামপুর তালতলা স্কুলের সামনে এ কর্মীসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, শুধু ২৩ নং ওয়ার্ড নয়, বন্দর থানা বিএনপির একটি শক্ত ঘাঁটি। আপনারা গত ১৬ বছর ধরে দেখেছেন ওসমান দালালরা কীভাবে ভোট হাইজ্যাক করে গণতন্ত্রকে হত্যা করেছে। ঘরে ঘরে মাদক ব্যবসা প্রতিষ্ঠা করেছে, সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, ভূমিদস্যু তৈরি করেছে। কিন্তু বিএনপি কখনোই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, মাদক ব্যবসাকে সমর্থন করে না, ভূমিদস্যুকে আশ্রয় দেয় না।
জননেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে, সে ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। প্রতিটি নেতা-কর্মীকে তিনি কঠোরভাবে এ নির্দেশনা দিয়েছেন।
এড. টিপু আরও বলেন, ভুলেও কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবেন না। বিএনপি এসব অপকর্মে লিপ্ত কাউকে কখনো প্রশ্রয় দেয় না। অন্যদিকে আওয়ামী লীগ গুমের রাজনীতি, হত্যা, মিথ্যা মামলা, সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়া এমনকি সাংবাদিকদেরও হত্যা ও গুমের শিকার হতে হয়েছে। যারা রাজবন্দী ছিলেন, তাদেরকে বছরের পর বছর বন্দি অবস্থায় কষ্ট ভোগ করতে হয়েছে। চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।
বিএনপি এই গুম-হত্যা-সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। সামনে যে নির্বাচন আসছে, সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রতিটি নেতা-কর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে ৩১ দফা কর্মসূচি তুলে ধরবেন। বোঝাবেন কীভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অর্থশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা যায়। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজল আহমেদ কালুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মাহবুবুর রহমান, আলী আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102