বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

বন্দর এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫১ 🪪
নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বন্দর দক্ষিণ থানার উদ্যোগে সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের এনায়েতনগর খেলার মাঠে প্রাঙ্গণে নির্বাচনী বৈঠকটি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দীন আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ বছর এদেশে লুটপাট চালিয়ে পালিয়ে গেছে। আপনারা অনেক কিছু জানেন,মদনগঞ্জ – মদনপুরের রাস্তা করতে  ৫৪ কোটি টাকা খরচ দেখিয়ে পকেট ভর্তি করেছে। আমি গত কালকে সিটি করপোরেশনের একটা মিটিয়ে ২ টা ব্রিজের প্রস্তাব করেছি। আমি আরও বলেছি আপাততঃ আপনারা চাষাঢ়া থেকে কমলাপুর পর্যন্ত ঘন্টায় ঘন্টায় ট্রেনের ব্যবস্থা করতে। নারায়ণগঞ্জে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া এদেশে আর ঠিক হবে না। দাড়ি পাল্লা জয়ী হলে এদেশের সকল মানুষ জয়ী হবে, ইনশাআল্লাহ।
উক্ত উঠান বৈঠক পূর্বে বন্দরের রুপালী নতুন মসজিদে তিনি বলেন, ১৫ বছর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে। সত্যি কথা বলতে জামায়াতে ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরী করতে চায়, ইসলামী সমাজ গঠন করতে চায়,কোরআন ভিত্তিক এবং নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চায়।বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কাজটা করার জন্য চেষ্টা করে যাবে।
২৪ এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন এসেছে, আমরা আগামী বছরে ফেব্রুয়ারীর মাঝামাঝি যেই ভোট হবে, আমরা স্বাগত জানাই।আমাদের বিশ্বাস এদেশের মানুষ  সুন্দর এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোটের মাধ্যমে মনোনীত করবে,দেশের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে শুরা সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির, বন্দর দক্ষিণ থানা আমীর এবং মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল হাই জাফরী, দক্ষিণ থানা সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুন,মোসলেহ উদ্দিন সহ স্থানীয় জামায়াত ও শিবিরের কর্মীবৃন্দ এবং এনায়েতনগরের বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।) সন্ধ্যায় বন্দরের এনায়েতনগর খেলার মাঠ প্রাঙ্গণে  জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ বছর এদেশে লুটপাট চালিয়ে পালিয়ে গেছে। আপনারা অনেক কিছু জানেন,মদনগঞ্জ – মদনপুরের রাস্তা করতে  ৫৪ কোটি টাকা খরচ দেখিয়ে পকেট ভর্তি করেছে। আমি গত কালকে সিটি করপোরেশনের একটা মিটিয়ে ২ টা ব্রিজের প্রস্তাব করেছি। আমি আরও বলেছি আপাততঃ আপনারা চাষাঢ়া থেকে কমলাপুর পর্যন্ত ঘন্টায় ঘন্টায় ট্রেনের ব্যবস্থা করতে। নারায়ণগঞ্জে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া এদেশে আর ঠিক হবে না। দাড়ি পাল্লা জয়ী হলে এদেশের সকল মানুষ জয়ী হবে, ইনশাআল্লাহ।
উক্ত উঠান বৈঠক পূর্বে বন্দরের রুপালী নতুন মসজিদে তিনি বলেন, ১৫ বছর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে। সত্যি কথা বলতে জামায়াতে ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরী করতে চায়, ইসলামী সমাজ গঠন করতে চায়,কোরআন ভিত্তিক এবং নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চায়।বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কাজটা করার জন্য চেষ্টা করে যাবে।
২৪ এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন এসেছে, আমরা আগামী বছরে ফেব্রুয়ারীর মাঝামাঝি যেই ভোট হবে, আমরা স্বাগত জানাই।আমাদের বিশ্বাস এদেশের মানুষ  সুন্দর এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোটের মাধ্যমে মনোনীত করবে,দেশের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ  সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, বন্দর দক্ষিণ থানা আমীর এবং মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল হাই জাফরী, দক্ষিণ থানা সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুন, মোসলেহ উদ্দিন সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ এবং এনায়েতনগরের বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102