এসময় থানা সেক্রেটারি কামরুল ইসলামের সঞ্চালনায় মশক নিধন কর্মসূচি অভিযানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পারিষদের সদস্য মাওলানা ওমর ফারুক, মহানগরী মজলিসে সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, জামায়াত নেতা নজরুল ইসলাম, শহিদুল ইসলাম সহ আরো অনেকে।
এসময় মাওলানা ইলিয়াসের কুরআন তেলোয়াতের মাধ্যমে মাসদাইর, তালা ফ্যাক্টরি সহ অত্র এলাকায় মো আবদুল্লার মশক নিধন ফগার মেশিন অপারেটিং করা হয়েছে।
এসময় বক্তারা বলেন ডেঙ্গু জ্বর ইদানীং মহামারি আকার ধারন করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদাসহীনতায় ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বক্তব্য শেষে হোমিও ডাক্তার আব্দুস সালামের আন্তরিকতায় বিনামূল্যে ডেঙ্গু প্রতিষেধক ঔষধ বিতরণ করা হয়েছে।