রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নৌমন্ত্রীকে জাকির খানের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিদার খন্দকার  দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের অবস্থান ও মশাল মিছিল ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ সদস্যদের মাঝে মহিলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ সিমরাইলে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি: ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরতের আল্টিমেটাম দিলেন যুবদল নেতা সজিব পবিত্র রমজান উপলক্ষে ১২০০ অসহায় পরিবারের মাঝে সমাজসেবক মাসুদুজ্জামানের মাংস বিতরণ ত্বকী হত্যার ১৫৩ মাস: দ্রুত বিচার চেয়ে নতুন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ২৪ বিশিষ্ট নাগরিকের জাপানে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার প্রত্যয়ে আইকন স্টার এডুকেশনের ‘মিশন জাপান’ অনুষ্ঠিত হত্যাসহ ২২ মামলার আসামি রশিদ মেম্বারকে ফের চেয়ারম্যান করার পাঁয়তারা, ফুঁসছে বক্তাবলী মাতৃভাষা দিবস উপলক্ষে নবধারা একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মনোনীত হওয়ায় নজরুল ইসলাম খানকে গার্মেন্টস শ্রমিক দলের শুভেচ্ছা

বইমেলায় এবারও আসছে সাব্বির সেন্টু’র আরো দু’টি বই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ 🪪
আসছে ২০২৬ সালের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে দেশবরেণ্য ছড়াকার ও শিশু সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু’র দু’টি গ্রন্থ ছড়াগ্রন্থ ‘‘ছড়ার সেঞ্চুরী’’ ও সত্যের ধ্বংস নাই। ‘‘ছড়ার সেঞ্চুরী’’টি ১০০টি মন মাতানো ছড়ায় সমৃদ্ধ। প্রকাশণায় রয়েছে খ্যাতিমান সংস্থা উচ্ছ্বাস প্রকাশনী। অপরটি হচ্ছে নাট্যগ্রন্থ ‘‘সত্যের ধ্বংস নাই’’ একটি সেকালের হীরামনের আদলে সত্যের ধ্বংস নাই’ এর গল্পটি সাজানো হয়েছে।
৯০ দশকের তুখোর ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু একজন প্রতিবাদী লেখক। ১৯৯৩ সালে তার একটি কবিতা গ্রন্থ প্রকাশিত হলেও ছড়ার বই প্রকাশিত হয় ১৯৯৭ সালে। যার নাম ছিল ‘‘স্নেহের নক্ষত্র’’। স্নেহের নক্ষত্র বইটি সে সময় বেশ আলোড়ন সৃষ্টি করে। নব্বই দশকে দেশের প্রতিটি জাতীয় দৈনিক তার সুচারু লেখা প্রকাশ পেতো। এরমধ্যে পেশাগত কারণে অনেকটা বছর লেখালেখিতে তার গ্যাপ থাকার পর গত ৩বছর ধরে তিনি পুরোদমে সময় দিচ্ছেন সাহিত্য অঙ্গনে। ২০২৪ সালে তার দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘‘ছড়ার বুলেট’’ প্রকাশিত হয়। বইটি সে সময় বেশ কাটতিও হয়। ২০২৫ সালের বইমেলায় উপন্যাস গ্রন্থ ‘‘স্বপ্নভরা দুটি চোখ এবং নাট্যগ্রন্থ শর্টস্ক্রিপ্ট প্রকাশিত হয়। এই বই দুটিও পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। সর্বশেষ ছড়াগ্রন্থ ‘‘ছড়ার সেঞ্চুরী’’ ও নাট্যগ্রন্থ ‘‘সত্যের ধ্বংস নাই’’ ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে। এখন থেকেই বইটি রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইনে বেশ কাটতি হচ্ছে
লেখক সাব্বির আহমেদ সেন্টু আশাবাদী তার এবারের ছড়াগ্রন্থটি সমসাময়িক হওয়ার কারণে পাঠক তা সহজেই লুফে নিবে। অপরদিকে ‘‘সত্যের ধ্বংস নাই’’। বইয়ের গল্পটি মূলতঃ আগেকার সময়ের হীরামন এর আদলে লেখা। ‘‘সত্যের ধ্বংস নাই’’ নাট্যগ্রন্থটি পাঠকের কাছে ভাল লাগবে বলেও জানান সাব্বির সেন্টু। এক্ষেত্রে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102