বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ 🪪

বুধবার গভীর রাতে বন্দর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টারত ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই (নিঃ) খায়রুল বাশার ও সঙ্গীয় ফোর্স জাংগাল হাজী পার্কিং এবং এসকিউ এর সামনে একটি চেকপোস্ট পরিচালনা করেন।

রাতে ঢাকা মেট্রো-চ-১৩-৮০৪৬ রেজিস্ট্রেশন নম্বরের একটি হাইয়েস মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ৪টি র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট, ১টি কালো রঙের হ্যান্ডকাফ, ১টি খেলনা সদৃশ ওয়াকিটকি, ১টি সিগন্যাল লাইট, ১টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং ২টি স্কচটেপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানায়, তারা র‌্যাব পরিচয়ে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ আলমগীর হোসেন (৪২): অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, বাংলাদেশ সেনাবাহিনী। পিতা: মৃত দলিল উদ্দিন খন্দকার, সাং- চররঘুনাথদ্দী, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী। ২. মোঃ মামুন সরকার (৪৩): অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, রাজেন্দ্রপুর সেনানিবাস। পিতা: আব্দুল হক সরকার, সাং- আউলিয়াপুর, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী। ৩. মোঃ এনামুল হক (৩৩): পিতা: মৃত আব্দুল কদ্দুস, সাং- গেরাবুনীয়া, থানা- আমতলী, জেলা- বরগুনা। ৪. মোঃ শফিকুল ইসলাম (৫৬): পিতা: আনোয়ার আলী, সাং- রামনগর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102