বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪২ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ ও মীরবাগ এলাকায় ১০ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জনাব অকিল উদ্দিন। 

অনুষ্ঠানের শুরুতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জ ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু’র সভাপতিত্বে আরামবাগে ও তৎকালীন ১২নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে মীরবাগে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আইনুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102