বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা ব্যবসার নামে দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ: পিবিআইয়ের হাতে ছেলে গ্রেফতার, বাবা পলাতক ভাল কাজের জন্য ডাকলে পাবেন: আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর শারীরিক খোঁজ নিলেন ডা. মজিবুর রহমান কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় এমপি আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দে দুই মসজিদে উন্নয়ন কাজ ‘শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, নিজের বিপদ ডেকে আনবেন না’: এড. আলমগীর ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার

ভাল কাজের জন্য ডাকলে পাবেন: আশা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 🪪
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশাকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পু বেবিটেক্সি ও মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং নাঃ ০৩৭) এর নেতৃবৃন্দ।
সম্প্রতি তার নবীগঞ্জস্থ বাসভবনে গিয়ে এ অভ্যর্থণা জানানো হয়। সংগঠনের সভাপতি মোঃ আরিফ হাসান ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে ফুলেল অভ্যর্থণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ কামরুজ্জামান (আনিস), আমির হোসেন, আলমগীর কবির, সুমন আহাম্মেদ, মনিরুল ইসলাম ভূইয়া মিরন, মোঃ জামাল, মোঃ সবুজ, মোঃ কবির হোসেন, মোঃ আতিকুর রহমান নয়ন, মোঃ ইমতিয়াজ মানিক ব্যাপারী, মোঃ লিটন প্রমুখ।
ফুলেল অভ্যর্থণা গ্রহণকালে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের জন্য আমার সাহায্যের হাত সবসময় প্রসারিত হয়। তবে কোন চাঁদাবাজীর ফাংশান থাকলে আমাকে মাফ করবেন। আমি চাঁদাবাজদেরকে ঘৃনা করি। আপনারা শহরকে যানজট মুক্ত করার যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছেন সেই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই।
ভাল কাজের জন্য ডাকলে পাবেন। নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা সবার হয়না। আপনারা সেই সাহস দেখিয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102