বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা ব্যবসার নামে দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ: পিবিআইয়ের হাতে ছেলে গ্রেফতার, বাবা পলাতক ভাল কাজের জন্য ডাকলে পাবেন: আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর শারীরিক খোঁজ নিলেন ডা. মজিবুর রহমান কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় এমপি আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দে দুই মসজিদে উন্নয়ন কাজ ‘শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, নিজের বিপদ ডেকে আনবেন না’: এড. আলমগীর ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর শারীরিক খোঁজ নিলেন ডা. মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ 🪪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মহানগর বিএনপির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান।

বুধবার রাতে নগরীর আমলাপাড়াস্থ সদস্য সচিবের নিজ বাসভবনে গিয়ে তিনি তাঁর চিকিৎসার খোঁজ নেন এবং শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন।

জানা গেছে, কয়েক দিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হলে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিজ বাসভবনেই চিকিৎসা নিচ্ছেন।

সাক্ষাৎকালে বিশিষ্ট চিকিৎসক ডা. মজিবুর রহমান রোগীর বর্তমান শারীরিক অবস্থা, রক্তে প্লাটিলেটের মাত্রা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি টিপুকে প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ, তরল খাবার খাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বিশেষ তাগিদ দেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. মজিবুর রহমান বলেন, “অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু নারায়ণগঞ্জের রাজপথের একজন বলিষ্ঠ ও পরীক্ষিত নেতা। হঠাৎ করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি শারীরিক দুর্বলতায় ভুগছেন। আমরা তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি যথাযথ চিকিৎসা নিচ্ছেন। আশা করছি, খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারবেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”

এদিকে, দেখতে আসায় ডা. মজিবুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট টিপু ও তাঁর পরিবারের সদস্যরা। একই সঙ্গে দলের নেতাকর্মী ও সর্বস্তরের নারায়ণগঞ্জবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন আবু আল ইউছুফ খান টিপু।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102