বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা ব্যবসার নামে দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ: পিবিআইয়ের হাতে ছেলে গ্রেফতার, বাবা পলাতক ভাল কাজের জন্য ডাকলে পাবেন: আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর শারীরিক খোঁজ নিলেন ডা. মজিবুর রহমান কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় এমপি আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দে দুই মসজিদে উন্নয়ন কাজ ‘শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, নিজের বিপদ ডেকে আনবেন না’: এড. আলমগীর ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার

ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ 🪪

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, মীম শরৎ গ্রুপের কর্ণধার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টসিআই) পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগের নামে ইস্যুকৃত বৈধ দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ফতুল্লা মডেল থানায় জমা থাকা তাঁর পিস্তল ও শটগানটি দ্রুত হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুহা তাবিল স্বাক্ষরিত ২৯ সেপ্টেম্বরের এক দাপ্তরিক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। চিঠিটি ইতোমধ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা)-এর কাছে পাঠানো হয়েছে।

প্রশাসনের চিঠিতে উল্লেখ করা হয়, জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা (ডিএসবি) এবং সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার অনুকূল তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিধিমোতাবেক হলফনামা গ্রহণ করে মোহাম্মদ সোহাগের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আইনানুগ প্রক্রিয়ায় লাইসেন্সধারীর অনুকূলে ফতুল্লা থানায় জমা রাখা অস্ত্র দুটি হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

জেলা প্রশাসনের নথি অনুযায়ী, ব্যবসায়ী সোহাগের পিস্তলের লাইসেন্স নম্বর ৩৬৯/২০২২ (এনপিবি পিস্তল নং ২২২৫১৬) এবং শটগানের লাইসেন্স নম্বর ৬৬৯/২০২২ (অস্ত্র নং ২১-এএস২০০৯৫)। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ২০২৪ সালের ৩১ আগস্ট অস্ত্র দুটি ফতুল্লা মডেল থানায় জমা দেওয়া হয়েছিল।

এদিকে যথাযথ প্রক্রিয়া ও সুষ্ঠু তদন্ত শেষে নিজের বৈধ অস্ত্রের লাইসেন্স পুনর্বহাল ও অস্ত্র হস্তান্তরের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন আলহাজ মোহাম্মদ সোহাগ।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সকল আইনি নিয়ম মেনে, সরকারি ও গোয়েন্দা সংস্থার চুলচেরা তদন্ত শেষে আমার বৈধ অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে সত্যের জয় হয়েছে। এ জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতার জন্য নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভাইয়ের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102