মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম সই ও অনুপস্থিতি: প্রতিমন্ত্রীর অভিযানে নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ আনন্দধামের উপদেষ্টা প্রয়াত দিবা ও সাগরের স্বরণে আলোচনা ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত কদম রসূল সেতুর কাজে বাধা অবৈধ স্থাপনা উচ্ছেদে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই, তদন্তের নির্দেশ সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার

ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ 🪪
ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ৫৬ দিন কারাবাসের পর ৩১ আগষ্ট সোমবার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বন্দর থানার সালেহনগর এলাকার বাসিন্দা ও গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা সোয়াইব রহমান।
​কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাসভবনে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানাতে ছুটে যান স্থানীয় সমাজসেবক ও এলাকার সর্বস্তরের জনগণ। এ সময় সমাজসেবক মো. ফয়সাল, শফিউর রহমান অপু ও আল আমীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলের তোড়া দিয়ে সোয়াইবকে সংবর্ধনা জানান এবং তাঁর খোঁজখবর নেন।
​মুক্তির পর প্রতিক্রিয়ায় সোয়াইব রহমান বলেন, “জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে ও ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে ৫৬ দিন জেল খাটতে হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে।” এ সময় তিনি তাঁর দুঃসময়ে পাশে থাকা সহযোদ্ধা ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​শুভেচ্ছা জানাতে আসা সমাজসেবকরা সোয়াইব রহমানের ওপর দায়েরকৃত বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করা একজন বীর যোদ্ধাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ রাখা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়রা সোয়াইবের বিরুদ্ধে থাকা সব মিথ্যা মামলা অবিলম্বে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান এবং তাঁর সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102