মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম সই ও অনুপস্থিতি: প্রতিমন্ত্রীর অভিযানে নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ আনন্দধামের উপদেষ্টা প্রয়াত দিবা ও সাগরের স্বরণে আলোচনা ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত কদম রসূল সেতুর কাজে বাধা অবৈধ স্থাপনা উচ্ছেদে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই, তদন্তের নির্দেশ সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লাসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন বারী। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় আলাউদ্দিন বারী বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক সন্ধিক্ষণে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে আমি শ্রদ্ধা ও সালাম জানাই গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের রূপকার দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।”

তিনি আরও বলেন, “বিএনপি হলো এদেশের গণমানুষের আবেগের নাম। প্রতিষ্ঠার পর থেকেই এই দলটি মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে। ফতুল্লা থানা বিএনপির প্রতিটি নেতাকর্মী সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”

সমাজসেবক হিসেবে পরিচিত আলাউদ্দিন বারী তাঁর বার্তায় উল্লেখ করেন, “বিএনপির রাজনীতি হলো মানুষের সেবার রাজনীতি। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হোক—হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করা। নারায়ণগঞ্জের ফতুল্লাসহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

পরিশেষে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করি। সবাইকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।”

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার বিভিন্ন ইউনিটে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102