মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম সই ও অনুপস্থিতি: প্রতিমন্ত্রীর অভিযানে নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ আনন্দধামের উপদেষ্টা প্রয়াত দিবা ও সাগরের স্বরণে আলোচনা ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত কদম রসূল সেতুর কাজে বাধা অবৈধ স্থাপনা উচ্ছেদে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই, তদন্তের নির্দেশ সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার

শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫২ 🪪

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধী ও এ ঘটনার নেপথ্যে জড়িত সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে যারা পরিকল্পনা, সহযোগিতা বা অন্য কোনোভাবে জড়িত রয়েছে, তাদেরও চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102