বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পপুলারে ক্যান্সার রোগীর মৃত্যু: স্বজনদের অভিযোগ ‘ভুল চিকিৎসা’, কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাক’ নারায়ণগঞ্জ সহ সারাদেশে সরকারি ফ্রিল্যান্সিং প্রকল্পের যাত্রা শুরু না’গঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড নারায়ণগঞ্জের বন্দরে দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৭ জন দুষ্কৃতিকারী গ্রেফতার স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করলেন সাবেক মাদক ব্যবসায়ী নাহিদ ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্রমিক অধিকার রক্ষায় নারায়ণগঞ্জে ‘শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন’-এর আত্মপ্রকাশ: ১০ দফা দাবি ঘোষণা সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি ‘গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’: দক্ষ জনশক্তি গড়তে বিএনপি নেতা গাজী দুলালের উদ্যোগে ফ্রি কারিগরি প্রশিক্ষণ

পপুলারে ক্যান্সার রোগীর মৃত্যু: স্বজনদের অভিযোগ ‘ভুল চিকিৎসা’, কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাক’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২২ 🪪

নারায়ণগঞ্জ শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই (MRI) করাতে এসে এক ক্যান্সার আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) এই ঘটনা ঘটে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা ‘ভুল চিকিৎসার’ অভিযোগ তুললেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা শুরু হওয়ার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) ওই রোগীর মৃত্যু হয়েছে।

নিহত রোগীর স্বজনদের দাবি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের গাফিলতি বা ভুল কোনো পদক্ষেপের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সেন্টারের সামনে ক্ষোভ প্রকাশ করেন এবং উপযুক্ত বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা স্বপন জানান, প্রতিষ্ঠানটি কোনো হাসপাতাল নয় যে এখানে চিকিৎসা দেওয়া হয়; এটি একটি রোগ নির্ণয় কেন্দ্র মাত্র। তিনি বলেন, “রোগীটি মূলত এমআরআই করার জন্য এসেছিলেন। পরীক্ষা শুরু করার আগেই নিয়ম অনুযায়ী দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় রোগীর অবস্থা সংকটাপন্ন মনে হওয়ায় আমরা তাকে দ্রুত স্থানীয় কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেই। কিন্তু এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু ঘটে।”

তিনি আরও জানান, এমআরআই একটি সময়সাপেক্ষ পরীক্ষা এবং সিরিয়াল অনুযায়ী রোগীদের সেবা দেওয়া হয়। ওই রোগী আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। কর্তৃপক্ষের দাবি, কোনো পরীক্ষা বা চিকিৎসা শুরু করার আগেই রোগীর মৃত্যু হয়েছে, তাই ‘ভুল চিকিৎসার’ অভিযোগটি ভিত্তিহীন।

পপুলার কর্তৃপক্ষ এই মৃত্যুকে অত্যন্ত ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102