বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সহ সারাদেশে সরকারি ফ্রিল্যান্সিং প্রকল্পের যাত্রা শুরু না’গঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড নারায়ণগঞ্জের বন্দরে দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৭ জন দুষ্কৃতিকারী গ্রেফতার স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করলেন সাবেক মাদক ব্যবসায়ী নাহিদ ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্রমিক অধিকার রক্ষায় নারায়ণগঞ্জে ‘শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন’-এর আত্মপ্রকাশ: ১০ দফা দাবি ঘোষণা সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি ‘গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’: দক্ষ জনশক্তি গড়তে বিএনপি নেতা গাজী দুলালের উদ্যোগে ফ্রি কারিগরি প্রশিক্ষণ নারায়ণগঞ্জ ডিসি’র উদ্যোগে লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন ময়লার ভাগাড় অপসারণ

শ্রমিক অধিকার রক্ষায় নারায়ণগঞ্জে ‘শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন’-এর আত্মপ্রকাশ: ১০ দফা দাবি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২১ 🪪

শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় অর্ধশতাধিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে ‘শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন’ নামে একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের উপদেষ্টা এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১০ দফা প্রস্তাবনা ও দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

১. আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য পৃথক ‘শ্রমিক বাজেট’ বরাদ্দ করতে হবে এবং রেশনের মাধ্যমে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য স্বল্পমূল্যে সরবরাহ করতে হবে।
২. শিল্পনগরী নারায়ণগঞ্জে মালিক সংগঠন, বিদেশি বায়ার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে আন্তর্জাতিক মানের শ্রমিক হাসপাতাল নির্মাণ করতে হবে।
৩. কাঠের পুল এলাকার মোতালেব মনোয়ারা, বিসিকের ফেয়ার অ্যাপারেলস ও ওয়েব টেক্সসহ বিভিন্ন কারখানায় বেআইনি শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রম আইন অনুযায়ী ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
৪. বিসিক, কাঠের পুল ও সিদ্ধিরগঞ্জ শিল্পাঞ্চলে বিকেএমইএ-র অর্থায়নে শিশু যত্ন কেন্দ্র (Day Care Center) স্থাপন করতে হবে।
৫. কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রমিকদের অভিযোগসমূহ কোনো কালক্ষেপণ না করে ৭ দিনের মধ্যে সমাধান করতে হবে।
৬. নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য একটি স্থায়ী মিলনায়তন নির্মাণ করতে হবে। নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারি ও সিটি কর্পোরেশনের হলগুলোতে শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে বরাদ্দের সুযোগ দিতে হবে।
৭. ২০০৩ সালের ৩ নভেম্বর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আমজাদ হোসেন কামালের স্মৃতি রক্ষার্থে বিসিকে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।
৮. প্রতিটি শ্রমিক পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসন নিশ্চিত করতে হবে।
৯. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ কর্মহীন ও কর্মঅক্ষম শ্রমিকদের জন্য ‘সার্বজনীন কল্যাণ তহবিল’ গঠন করতে হবে।
১০. জাতীয় সংসদে অভিজ্ঞ সংসদ সদস্যদের নিয়ে একটি ‘শ্রমিক কক্কাস’ গঠন করে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রবিন, গার্মেন্টস টেইলর্স ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং জেলা সাধারণ সম্পাদক সুমন হাওলাদার শ্রমিক নেতা মো. আলী জনি মো.জুয়েল, মো.শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকরা অর্থনীতির চালিকাশক্তি হলেও তারা বরাবরই অবহেলিত। নবগঠিত এই ফেডারেশন শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102