বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’: দক্ষ জনশক্তি গড়তে বিএনপি নেতা গাজী দুলালের উদ্যোগে ফ্রি কারিগরি প্রশিক্ষণ নারায়ণগঞ্জ ডিসি’র উদ্যোগে লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন ময়লার ভাগাড় অপসারণ নারায়ণগঞ্জের গলাচিপা থেকে নিখোঁজ মা হারা মাদ্রাসা ছাত্র মাহফুজ বন্দরে স্কুলছাত্র আরাফাত হত্যা: ঘাতক রিপনের মৃত্যুদণ্ড প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা  বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মশার প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে:ডিসি রায়হান কবির সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা সদর উপজেলার পেট্রোল পাম্পসমূহ নিয়মিত মনিটরিং জোরদারে ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা না’গঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ওমরাহ শেষে সপরিবারে দেশে ফিরছেন না’গঞ্জ -৫ আসনের এমপি এড.আবুল কালাম

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা  বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৮ 🪪
প্রশিক্ষিত যুবদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ করেছে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ৩০ মার্চ সোমবার বিকেলে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন (যুগ্ম সচিব)   প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব রকেট এর আহমেদ শামসুল হুদা, বিকাশ লিমিটেডের গভর্ণমেন্ট পার্টনারশিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল সহ অন্যান্য।

প্রাণবন্ত অনুষ্ঠানে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজার স্বাগত বক্তব্যের মাধ্যমে ৩ মাস মেয়াদি পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১ লক্ষ ১৭ হাজার ৯ শ টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া ঢাকা জেলাধীন ক্যান্টনমেন্ট ইউনিট থানার সাত দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীগণ বিকাশ ও রকেট একাউন্ট-এ তাৎক্ষণিকভাবে ভাতা পেয়ে বেশ উল্লাস প্রকাশ করেন। এই পদ্ধতিকে তারা স্বাগত জানান।এই অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে ভাতা বিতরণের শুভ সূচনা হলো এবং এখন থেকে এই জেলায় অনলাইনে ভাতা বিতরণ অব্যাহত থাকবে বলে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102