বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি ‘গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’: দক্ষ জনশক্তি গড়তে বিএনপি নেতা গাজী দুলালের উদ্যোগে ফ্রি কারিগরি প্রশিক্ষণ নারায়ণগঞ্জ ডিসি’র উদ্যোগে লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন ময়লার ভাগাড় অপসারণ নারায়ণগঞ্জের গলাচিপা থেকে নিখোঁজ মা হারা মাদ্রাসা ছাত্র মাহফুজ বন্দরে স্কুলছাত্র আরাফাত হত্যা: ঘাতক রিপনের মৃত্যুদণ্ড প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা  বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মশার প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে:ডিসি রায়হান কবির সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা সদর উপজেলার পেট্রোল পাম্পসমূহ নিয়মিত মনিটরিং জোরদারে ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা না’গঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

নারায়ণগঞ্জের গলাচিপা থেকে নিখোঁজ মা হারা মাদ্রাসা ছাত্র মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৩ 🪪

বাড়ির পাশের মসজিদে জামাতে নামাজ আদায় করতে গিয়ে অদ্যাবধি আর ঘরে ফেরেনি মা হারা মাদ্রাসা পড়ুয়া কিশোর ছাত্র মাহফুজ শিকদার (১৩)।

‎যায়নি গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়াতে কিংবা কোন আত্মীয়-স্বজনের বাড়িতেও। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি। একমাত্র ছেলে মাহফুজকে হারিয়ে বাবা সলিমুল্লাহ সিকদার এখন দিশেহারা। ঘটনাটি ঘটেছে ৩০ মার্চ সোমবার  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গলাচিপা কলেজ রোড এলাকায়।

‎বাড়ির পাশের মসজিদে জামাতের সঙ্গে আসর নামাজ আদায় করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মাহফুজ। তারপর আসর মাগরিব এশা পেরিয়ে গেলেও আর ঘরে ফেরেনি সে।

‎এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-২৩৫৪ তারিখ: ৩০/০৩/২০২৬ইং

‎এভাবে সোম মঙ্গল দু’দিন পেরিয়ে গেলেও অদ্যাবদি মিলেনি তার খোঁজ।

‎দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার সময় কিশোর মাহফুজের পড়নে ছিল সবুজ রঙের টি-শার্ট এবং নীল সাদা ডোরা টাউজার।

‎দু’বছর আগে স্ত্রী সোনিয়াকে হারিয়ে একমাত্র ছেলে মাহফুজ কে আকড়ে ধরে বেঁচে আছেন বাবা সলিম উল্লাহ্ সিকদার।

‎বাড়ির পাশে অবস্থিত গলাচিপা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল মাহফুজ।

‎কোন সহৃদয়বান ব্যক্তি এই নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া  কিশোর ছাত্র মাহফুজ শিকদারের সন্ধান পেলে নিন্মোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৮১৮১৭২৪৩৩।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102