শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সলিমুল্লাহ করিম সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৮০ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম নারায়ণগঞ্জসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে পরস্পরের সঙ্গে মিলনবন্ধনে ঐক্যবদ্ধ হয় এবং খুশি ভাগাভাগি করে নেয়। অতীতের সব পাপ-কলুষতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভূতি ধারণ করেই ঈদের পূর্ণতা লাভ করা যায়।

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে তিনি বলেন, *”ইসলামে হিংসা-বিদ্বেষের কোনো স্থান নেই। এ ধর্ম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যের মাধ্যমে বিশ্বজনীন কল্যাণ ধারণ করে। ঈদের এই পবিত্র সময়ে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের কামনা।

এছাড়াও তিনি দেশের জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

সলিমুল্লাহ করিম সেলিম বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক, দূর হোক সকল কলুষতা ও জটিলতা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন—আমিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102