শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর 

নগরীতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৬০ 🪪

ব্যাপক উৎসাহ উদ্দিপনা আনন্দের মধ্যে দিয়ে নারায়নগন্জ নগরীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মূখর পরিবেশে পালিত হয়।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।হিন্দুধর্মের মত ও রীতি অনুসারে, বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথ টেনে এ শোভাযাত্রা বের হয়।

ইসকনের উদ্যোগে ও পূজা উৎযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় বিশাল শোভাযাত্রা দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যাত্রা শুরু করে। পরে ২নং রেলগেট,চাষাড়া হয়ে নিতাইগন্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ গোপাল জিউর মন্দিরে এসে শেষ হয়।

নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ।
রথ থেকে আম, জাম, কাঠাল, লটকন, লিচুসহ নানা প্রকারের ফল বিতরণ করা হয়।
হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়। শাস্ত্র মতে রথযাত্রা তিথি যে কোনও শুভ কাজ শুরু করার শুভ তিথি।

এর আগে রথ উৎসবের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসেন, নারায়নগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের নেতা শংকর দে, নিতাই গন্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি বাপ্পী দা, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, জেলার হিন্দু বৌধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ কুমার দাস,নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান সহ প্রমুখ।

এদিকে, রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ জুন উল্টো রথ টেনে উৎসবের সমাপ্তি ঘটবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102