বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

মহান শহিদদের বিনম্র শ্রদ্ধা জানলো জেলা আওয়ামী মৎস্যজিবি লীগের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ 🪪

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগন্জ জেলা আওয়ামী মৎস্যজিবি লীগের নেতৃবৃন্দরা।

বুধবার (২১ই ফেব্রুয়ারী) সকালে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন দলিয় নেতাকর্মীগন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজিবি লীগের সভাপতি এম এম শামসির আহম্মেদ এর নেতৃত্বে এসময় শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, সহ- সভাপতি মোঃ আশরাফ হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, মোঃ পারভেজ সহ সংগঠনের অনান্ন্য অসংখ্য নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সভাপতি মোঃ শামসির আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একুশ বাঙালির চেতনায় সদা জাগ্রত।
একুশের চেতনাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা। একুশের চেতনা মানে গনতন্ত্র। একুশের চেতনা মানে বৈষম্য মুক্তি। একুশের চেতনা মানে বাক্ স্বাধীনতা। একুশের চেতনা মানে প্রতিটা নাগরিকের সমান মর্যাদা, যাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা হিসেবে বাংলার এই প্রতিষ্ঠা ও স্বীকৃতি। সেই সালাম, বরকত, রফিক ও জব্বারসহ সকল ভাষা শহীদদের জানাই অকৃতিম শ্রদ্ধা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102