বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ

বক্তাবলী’র কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৫ 🪪

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের পক্ষে শহীদ মিনারের মূল বেদিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান খানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের পর মাঠ প্রাঙ্গন একটি র‍্যালি বের হয়। স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষক র‍্যালিতে অংশগ্রহণ  করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হারুন- অর -রশীদ সরকার ( দুলাল ) এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রিন্সিপাল আ: কাদির খান, সিনিয়র শিক্ষক আ: খালেক, রাবিন্দ্রনাথ হাওলাদর, হারুন- অর-রশীদ বেপারি, শাহানা আক্তার, জহিরউদ্দিন বারী রতন, ইউনুছ আলী বিপুল, প্রকাশ চন্দ্র মন্ডল, গাজী মো. আনোয়ার, মো.জীবরুল হাসান,সহকারী শিক্ষক মো.রফিকুল ইসলাম,  মো.ইমরান হোসেন, শারমিন আক্তার, নিলীমা নুসরাত, মুক্তা আক্তার, মো. ওমর ফারুক প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102