শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাষাঢ়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা আব্দুল আওয়ালের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার 

মানবিক মূল্যবোধে যুব উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ 🪪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মানবিক মূল্যবোধে যুব উৎসব করেছে মানব কল্যাণ পরিষদ। নারায়ণগঞ্জ চাষাঢ়াস্থ মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের প্রসিকিউটর ফৌজিয়া মুবাশ্বেরাহ নীলিম। প্রধান অতিথি মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে তার বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক সচেতনতায় মাদক কে না বলতে হবে এবং জীবনকে ভালোবাসতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসন যথেষ্ট আন্তরিক রয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগীতা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহেরাস মেকওভার বিউটি সেলুন এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মাইহার মিম। তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রশিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে। মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের স্বাবলীল উপস্থাপনায় যুব উৎসবে দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব, মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদ, সাংগঠনিক সচিব আকবর হোসাইন জনি, সাংগঠনিক টীম লিডার বুবলি আক্তার ও সাংগঠনিক কর্মসূচী পাঠ করেন নির্বাহী সচিব ইফতেসাম।আনন্দ বিনোদনে সৃজনশীল সাহিত্য চর্চায় লেখা পাঠ করেন সাদিয়া আফরিন তমা ও সঙ্গীত পরিবেশন করেন পপি সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন গণমাধ্যমকর্মী আহসানুল হাবীব সোহাগ, সমাজকর্মী রাকিবুল ইসলাম ইফতি, নারী উদ্যোক্তা ইসরাত বেগম, উদ্যমী নারী আয়শা হক, বিউটিশিয়ান সুলতানা আফরোজ, আত্মপ্রত্যয়ী নারী তানিয়া আক্তার ও দীপা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা লতিফা বেগম সংগঠনের চেয়ারম্যান ও অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত অনেকেই অনুভূতি প্রকাশে বলেন, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এবং নারীদের কল্যাণে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রেখে চলেছে। পুরুষ ও নারী সমন্বয় করে মানবিক কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছে। যারফলে মাঝেমধ্যে সমাজকর্মীরা অপপ্রচারেরও শিকার হচ্ছে। কিন্তু তারপরও সমাজকর্মী ও উদ্যোক্তারা থেমে নেই। অগ্রগামী হয়ে তাদের মানবিক কাজগুলি অব্যাহত রেখে চলেছে।

পরিশেষে সকল স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাগণ কেক কেটে আগামীর প্রত্যয়ে নতুন কিছু করার পরিকল্পনায় সকলের সমন্বয়ে মানবিক মূল্যবোধে সামাজিক অবক্ষয় রোধে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে যুব প্রশিক্ষণের সনদপত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102