শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার

সোনারগাঁওয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় থেকে অটো চালকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম রজ্জব আলী (৫০)। তিনি পিরোজপুর ইউনিয়ন বড় পিরোজপুর গ্রামের মৃত সদর আলীর ছেলে।
এলাকাবাসী জানান, বৈদ্যেরবাজার থেকে চৌরাস্তা যাওয়ার পথে গাবতলী ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ পরে থাকতে দেখে আমরা সোনারগাঁ থানা পুলিশকে খবর দেই। পরে নিহত অটোচালকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রজ্জব আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102