সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

নাঃগঞ্জ বার সমিতির নির্বাচনে বিজয়ী আওয়ামীপন্থী আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ 🪪

অবশেষে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আপ্যায়ণ সম্পাদক পদে এ্যাড. মানজুদুল রশিদ রিফাতের জয়ের মাধ্যমে ১৭টি পদে বিজয়ী হলো এ্যাড, মোহসীন-রনি প্যানেল। নির্বাচনে এ্যাড,মানজুদুল রশিদ রিফাত পেয়েছেন ৪৯৫ ভোট অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. ইখতিয়ার হাবিব সাগর পেয়েছেন ১১৭ ভোট।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ টি পদে নির্বাচিত হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ হয়। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ১১৪২ জন, এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৬১৭ জন, ভোট বাতিল হয় ৫টি, ভোট প্রয়োগ করেননি ৫২৫ জন।

উলখ্য যে এর আগে নির্বাচন কমিশন দাবি না মানায় বিএনপি সমর্থিত আইনজীবীরা নির্বাচন বর্জন ঘোষনা করে। নির্ধারিত তারিখের শেষ দিনেও বিএনপিপন্থি আইনজীবীরা মনোনয়ন পত্র জমা না দেওয়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ১৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন-প্যানেলে সভাপতি পদে আছেন এ্যাড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এ্যাড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে এ্যাড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক পদে এ্যাড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য পদে এ্যাড. সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী সম্পাদক পদে এ্যাড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক পদে এ্যাড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এ্যাড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে এ্যাড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এ্যাড. নারায়ণ চন্দ্র সাহা। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. বেনজির মাহমুদ, এ্যাড. তানিয়া খাতুন, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. ফয়সাল, এ্যাড. মাহবুবুর হক ফোরকান।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সিনিয়র আইনজীবী এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া। নির্বাচন কমিশনার ছিলেন এ্যাড. আশরাফ হোসেন, এ্যাড. আবদুর রহিম, এ্যাড. মেরিনা বেগম এবং এ্যাড. সুখচাঁদ সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102