বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুন : ছয় দগ্ধের আরো একজনের মৃত্যু

ডেইলি নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় জান্নাতি আক্তার (১৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিউটের আইসিইউতে সে মারা যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, জান্নাতির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গতকাল সোমবার (২৯ জানুয়ারি) রহিমা বেগম (৩৫) মারা যান। বর্তমানে আর দুজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- সুখী আক্তার; তার শরীরের ১৭ শতাংশ এবং রিতু; তার ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগপাড়া এলাকার একটি টিনশেড বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময় অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের এক শিশুসহ ছয়জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১১), দগ্ধ সুখীর ছোট বোন জান্নাতি আক্তার (১৬), ছোট ভাই মো. আরিফ (২১), ফুফাতো বোন রহিমা বেগম (৩৫) ও তার মেয়ে রিতু আক্তার (১৪)।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102