সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

সোনারগাঁওয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৮ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত নজরুল ইসলামের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় মামলা করা হয়। দায়েন মিয়া নামে এক অটোচালককে প্রধান আসামি করা হয়েছে। 

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।’

মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুবেদ আলীর ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া যাওয়া জন্য সিএনজি ভাড়া করে। এ সময় স্ট্যান্ডে থাকা অপর সিএনজি চালক তাকে নামিয়ে লাইনে থাকা সিএনজি দিয়ে যেতে বলে। তখন চালক ও স্ট্যান্ডের লোকজনদের সঙ্গে সে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে সিএনজি চালক দায়েন মিয়ার নেতৃত্বে তাকে মারধর ও পিটিয়ে আহত করে। পরে তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102