সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান  নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ইডি কর্মচারী সামিয়ার দাপট: জিম্মি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

মাদকের জন্য কিশোর গ্যাং তৈরি হয় – শাহ নিজাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ 🪪
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নিজাম বলেন, আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বর্তমান সমাজে মাদক একটি ব্যাধি হয়ে দাড়িয়েছে। তাই আমাদের নারায়ণগঞ্জ-৪ আসেন সংসদ সদস্য জনমানসের নেতা একেএম শামীম ওসমান এই সমাজকে মাদক মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন আপনাদের সবার কাছে সহযোগিতা চেয়েছেন। বর্তমান সমাজে আরেকটি সমস্যা হচ্ছে কিশোর গ্যাং মাদকের জন্যই কিন্তু কিশোর গ্যাং তৈরি হয়। কিশোর গ্যাং এর ছেলেপেলেরা সারাদিন মাস্তানি ও চাঁদাবাজী করে আর এই টাকা দিয়ে মাদক সেবন করে তাই আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। 

বুধবার (২৪ জানুয়ারি) রাতে কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় অবস্থিত ক্বিরাতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা হিফজ শুনানি উপলক্ষে ২য় তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য তিনি এ-সব কথা বলেন। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান করেছেন সাব’আ জামে মসজিদের খতিব হাফেজ ক্বারি মাওলানা হেলাল উদ্দিন আমিনী আল-আবেদী।

এসময় মাহমুদপুর বাইতুল আলী জামে মসজিদের মোতাওয়াল্লী মো. ফজর আলী সাহেবের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মো. শাহাদাত হোসেন এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য আল মামুন মিন্টু ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীন হোসেন সাগর, কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সুরুজ বেপারী সহ স্থানীয় সমাজ সেবক মুরুব্বিগণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102