সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

রিফাতের জন্য আইনজীবীদের কাছে ভোট চাইলেন নির্বাচিত প্রার্থীরা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ 🪪
 বহুল আলোচনার পর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও তৃণমূল বিএনপি অংশগ্রহণ না করায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে আপ্যায়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এড. ইখতিয়ার হাবিব সাগর নির্বাচন করায় এই একটি পদে আগামী ৩০ জানুয়ারী নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার জন্য আপ্যায়ন সম্পাদক পদে আওয়ামী লীগের মনোনীত এড. মানজুদুল রশিদ রিফাতের পক্ষে নির্বাচিত প্রার্থীরা সহ আওয়ামী পন্থী আইনজীবীরা গণসংযোগ করেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পযন্ত আদালত পাড়ার বিভিন্ন আইনজীবীদের চেম্বারে চেম্বারে গিয়ে এ গণসংযোগ করেছেন। এসময় আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী এড. মোহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. রবিউল আমিন রনি বিএনপি পন্থী আইনজীবীদের কাছেও ভোট প্রার্থনা করেছেন।

এসময় গণসংযোগে নির্বচানে অংশগ্রহণ করা আইনজীবীরা ছাড়াও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পিরষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102