বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

বক্তাবলী ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০৮ 🪪

দেশে অব্যাহত উন্নয়নের স্বার্থে এবং বিএনপি- জাময়াতের যে কোন চক্রান্ত রুখে দিতে দলের তৃণমূল পর্যায়েকে শক্তিশালী ও ঐক্য সুসংগঠিত রাখতে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ জানুয়ারি ) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগরস্থ আমজাদ কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুঃসময়ে দলের পাশে থাকা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ- সংগঠনের নেতা-কর্মীরা এ মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় বক্তারা বলেন, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়াণগঞ্জ – ৪ আসনের বিজয়ী সংসদ সদস্য শামীম ওসমানকে ফতুল্লা অঞ্চলে সবচেয়ে বেশি ভোট উপহার দেওয়া হয়েছে বক্তাবলী ইউনিয়ন থেকে। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ঐক্য আছে ঐক্য থাকবে। এই ধরনের আয়োজন এবং কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন নেতৃবৃন্দ।

৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির মাদবরের সভাপতিত্বে ও ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা আবুল হোসেন,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, না’গঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন মেম্বার,সাধারণ সম্পাদক আব্দুল আলিম,বক্তাবলীর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার,বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল চৌধুরী,আক্তার হোসেন,খোকা মাদবর সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102