বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শব্দকুঠির সাহিত্য সভাকবি নারায়ণগঞ্জের লিজা কামরুন্নাহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ 🪪

বাংলা সাহিত্যের যুগযুগান্তরের ধারাবাহিতায় আধুনিক কবিতার নতুন জানালা খুলে দিতে কবিরা বদ্ধপরিকর। কবিদের এই প্রয়াসকে উজ্জিবিত রাখতে “জীবনের জন্য কবিতা” শ্লোগানে শব্দকুঠির ২৪তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শব্দকুঠির প্রতিষ্ঠাতা সভাপতি বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত, বাংলার খ্যাতিমান ও আন্তর্জাতিক কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্ব ও শব্দকুঠির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কবি রোকসানা রহমানের সঞ্চালনায় সভায় সাহিত্য অনুরাগী কবি নারায়ণগঞ্জের লিজা কামরুন্নাহার সভাকবি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচক হিসিবে উপস্থিত ছিলেন কবি প্রদীপ মিত্র। শনিবার রাজধানীর ঢাকার পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ সাহিত্য সভার আয়োজন করায়।

সভায় আরও উপস্থিত ছিলে- কবি ইসমাত মির্জা, কবি সাহানা মাওলা, কবি খলিলুর রহমান, কবি শরীফ খান দীপ, কবি জাহাঙ্গীর হোসাইন, কবি আলতাফ হোসেন উজ্জ্বল, কবি আসাদুল করিম শাহীন ও কবি নাজিয়া আফরিন।
কুয়াশাবৃত শীতকে অগ্রাহ্য করে কবিদের আগমনে বেশ জমে উঠেছিলো উপস্থিত সকল কবিগণের কবিতা পাঠ ও আলোচনা। এসময় সাহিত্য অনুরাগী কবি লিজা কামরুন্নাহার পঠিত সাতটি কবিতা এক চিরন্তন জগৎ তৈরী করে আসরেকে আলোড়িত কওে তুলে। সভায় কবিতার আলো পড়ে যে রঙধনু বিনির্মিত হয় তাতে শব্দকুঠি হয়ে ওঠে কবিতার নতুন দিগন্ত। আর এর সাথে বাংলার অপরুপ প্রকৃতি যেন কবি হয়ে উঠার এক চিরন্তন জগতৎ তৈরী করে কবির মানস সত্ত্বায়।
কবিতা পাঠ ও আলোচনা শেষে সভার সভাপতি বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত, বাংলার খ্যাতিমান ও আন্তর্জাতিক কবি রেজাউদ্দিন স্টালিন এ সাহিত্য সভার ইতি টানেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102