বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মিঠুন মিয়া’র শশুর ইন্তেকাল করেছেন  হয়রানি করলে ছাড় নেই: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসপি মিজানের ব্যবস্থা সর্বমহলে প্রশংসিত মন্ত্রী আসেন, তৎপরতা বাড়ে, তারপর? — আসমাউল হুসনা ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা রেজা রিপন তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক

ফতুল্লার দেওভোগে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ 🪪

নারায়ণগঞ্জ ফতুল্লার দেওভোগে ফের প্রকাশ্যে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে।

শনিবার (২৫ নম্বরের) রাত নয়টার দিকে ফতুল্লা থানাধীন দেওভোগ পূর্বনগর এলাকায় প্রকাশ্যে গণপিটুনিতে কৃষ্ণা(৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত কৃষ্ণা চন্দ্র ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার শ্রী চন্দ্র সেনের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, কৃষ্ণা দেওভোগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, আজকেও ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে গণ ধোলাইয়ের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষ্ণা চন্দ্রের।

এ বিষয় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া জানায়, নিহত কৃষ্ণা চন্দ্র একজন চিহ্নিত অপরাধী।তার বিরুদ্ধে শুধুমাত্র ফতুল্লা মডেল থানা এলাকায় চুরি, ছিনতাইকারী, মাদক সহ ৭ থেকে ৮ মামলা রয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে। তবে খোজ নিয়ে সঠিক তথ্য জানা যাবে।

তিনি আরও বলেন, আজকেও ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কৃষ্ণা নামের সে যুবকের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102