সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ!  অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

ফতুল্লায় জলাবদ্ধতায় বন্দি হাজারো মানুষ: জনদুর্ভোগ পরিদর্শনে এনসিপি নেতা গাফফারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়াচর কালবাট মোড় হতে এডভান্স গার্মেন্টস ও লালখা মোড় পর্যন্ত সড়কের চরম বেহাল দশা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রহমান গাফফারী। শুক্রবার (১২ জুন) দুপুরে এলাকাবাসীর দুর্ভোগের চিত্র দেখতে তিনি এই এলাকা সফর করেন।

পরিদর্শনকালে দেখা যায়, আজমেরি মোড় হতে লালখা মোড় পর্যন্ত সড়কের উন্নয়নের জন্য ২০২২-২৩ অর্থবছরে বাজেট পাস হলেও একশ্রেণির অসাধু ব্যক্তি ও গার্মেন্টস মালিকদের বাধার কারণে কাজ কেবল কালবাট মোড় পর্যন্ত সম্পন্ন হয়েছে। ফলে কালবাট মোড় থেকে লালখা মোড় পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি ছাড়াই হাঁটু সমান পানি এবং সামান্য বৃষ্টিতে কোমর সমান জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে সাধারণ পথচারী ও গার্মেন্টস কর্মীদের যাতায়াতে চরম নাভিশ্বাস উঠেছে। এছাড়া জলাবদ্ধ রাস্তার গর্তে গাড়ি বিকল হয়ে যাওয়া এবং ব্যাটারি নষ্ট হওয়ার ঘটনা প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

পরিদর্শনকালে আব্দুর রহমান গাফফারী বলেন, “একটি পরিকল্পিত এলাকায় বাজেট হওয়ার পরেও কেন কাজ শেষ হবে না? কতিপয় অসাধু ব্যক্তি এবং স্বার্থান্বেষী গার্মেন্টস ব্যবসায়ীদের অনৈতিক বাধার কাছে হাজার হাজার মানুষের স্বার্থ আজ বলি হচ্ছে। জলাবদ্ধতার কারণে এলাকার মানুষ আজ একপ্রকার কারাবন্দী জীবন যাপন করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই সড়কের কাজ শুরু করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করে জলাবদ্ধতা নিরসন করতে হবে। নচেৎ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব।

“পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সাবেক সংগঠক সোহাইল ইসলাম ইফতি, জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা সদস্য সজিব হুসেন ইবু, রাকিব মোল্লা, ফতুল্লা থানা এনসিপির সদস্য তারেক ও মেহেদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102