শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফ ও শ্যামলের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে যুবদল নেতা দীন ইসলাম প্রধানের শুভেচ্ছা বিনিময় চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব 

বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২০৪ 🪪

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কিল্লারপুল এলাকা। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় নগরীর কিল্লারপুল ডিপিডিসি (DPDC) কার্যালয়ের সামনে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে বিশাল গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েকশ’ ভুক্তভোগী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ বলেন, “ডিপিডিসি কর্তৃক বাসাবাড়িতে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের ফলে সাধারণ গ্রাহকরা চরম জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। বর্তমানে দেশের সাধারণ মানুষ যখন চরম আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে সময় পার করছেন, তখন অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং প্রিপেইড মিটারের নামে গ্রাহক হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই কার্যক্রম বন্ধ এবং বর্ধিত বিল প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, এস এম শাহ আলম, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন প্রমুখ।

বক্তারা বলেন, প্রিপেইড মিটারে নানা রকমের গোপন চার্জ ও যান্ত্রিক জটিলতার কারণে গ্রাহকরা দিশেহারা। অবিলম্বে জনস্বার্থবিরোধী এই মিটার স্থাপন বন্ধ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, মাকিদ মোস্তাকিম শিপলু, পপি রানী সরকার, আনোয়ার হোসেন দেওয়ান, আব্দুল হালিম বেপারী, জাহাঙ্গীর কবির পোকন, হারুন উর রশীদ মিলন, জহিরুল ইসলাম মিন্টু, ফরিদ আহম্মেদ মুরাদ, মোঃ মহিউদ্দিন মাহামুদ, আব্দুল মান্নান পটু, আব্দুল কাইয়ুম আল আমিন, মোঃ সোহরাব হোসেন এবং বিমল কান্তি দাসসহ বিভিন্ন পঞ্চায়েত কমিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে কয়েকশ’ মানুষের মিছিল নিয়ে ডিপিডিসি কার্যালয়ে প্রবেশ করে প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের প্রতিনিধি দল। স্মারকলিপি গ্রহণের সময় কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান চলাকালে কিল্লারপুল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। তবে আন্দোলনকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102