বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মাওলানা মইনুদ্দিন আহমাদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ 🪪
ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ বলেছেন, “একটি সমাজ তখনই সার্থক হয়, যখন সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকে। ন্যায়হীন সমাজে কখনো স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয়।”
​শুক্রবার (২৭ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক ২নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনউদ্দিন  আরো বলেন, ন্যায়ভিত্তিক সমাজ হলো এমন একটি ব্যবস্থা যেখানে ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ ও নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা পাবে। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে দুর্নীতি, বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের কারণে সমাজে অশান্তি ও মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায়ের পক্ষে কাজ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন ​: আইনের চোখে সবাই সমান—এই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
​সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক পশ্চিম থানার সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত আলী ইমন,বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রহমান।
​অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ঈদ পরবর্তী সময়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102