শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সরকারী দলের ইন্ধনে এ হামলা করা হয়- এ্যাড, টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৩৬ 🪪

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে হামলা করেছে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় পথচারী, সাংবাদিকসহ বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। হামলাকারীরা সড়কে কয়েকটি যানবাহন ভাংচুর করলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরীর
বঙ্গবন্ধু সড়কে প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। 

বুধবার(৩০ইআগষ্ট) বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।তাত্বক্ষনিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। নেতৃবৃন্দের বক্তব্য চলাকালে বিকাল ৪টার দিকে লাঠি-সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায় মহানগর যুবদলে পদবঞ্চিত মাজাহারুল ইসলাম জোসেফ সমর্থকরা।

এ সময় ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলে এবং মাইক ভাংচুর করে। এক পর্যায়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে হামলাকারীরা। এ সকল দৃশ্য ধারণ করার সময় সাংবাদিকদের উপরও হামলা করা হয়। পথচারী, সাংবাদিক সহ কমপক্ষে ১০ জন আহত হন।

পরে পুলিশ এসে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবারও বিএনপির নেতাকর্মীরা পুনরায় জড়ো হয়ে মুখে কালো কাপড় বেঁধে নগরীতে মৌন মিছিল করেন।
তবে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড,আবু আল ইউসুফ টিপু বলেন, সরকারি দলের ইন্ধনে এই হামলা করা হয়। তারা যদি বিএনপির নেতাকর্মী হতো, তাহলে এই হামলা করতে পারতো না।

দলীয় সূত্রমতে, কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ২৯ আগস্ট ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির শীর্ষ পদে স্থান পায়নি মহানগর যুবদল নেতা মাজারুল ইসলাম জোসেফ। এ নিয়ে সে এবং তার সমর্থকরা ক্ষুব্ধ হয়। মহানগর বিএনপির কর্মসূচিতে হামলা চালায়। কিন্তু হামলা চালিয়েও তারা আমাদের কর্মসূচি ব্যর্থ করতে পারেনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার (ওসি) আনিছুর রহমান জানান, বিএনপির কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102