রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘লোকনাথ গীতা শিক্ষালয়’-এর উদ্বোধন উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ইফতার ও মিলনমেলা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ, নৃশংস হত্যার প্রতিবাদে মহিলা পরিষদ’র না’গঞ্জে মানববন্ধন সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে- মাওলানা আবদুল জব্বার  সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ​নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে সমাজসেবক মাসুদুজ্জামানের মাংস বিতরণ অব্যাহত রয়েছে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব

নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলা দলের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২০ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন,
“নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102