ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জকে ‘রেডজোন’ ঘোষণার পর, এ রোগের বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের তত্ত্বাবধানে এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠুর উদ্যোগে নাসিক ১৬নং ওয়ার্ডে মশার ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে নারায়ণগঞ্জকে রেডজোন ঘোষণা করা হয়েছে। আমরা যেকোনো পরিস্থিতিতে নারায়ণগঞ্জবাসীর পাশে আছি। যেহেতু এটি মহামারির রূপ ধারণ করেছে, আমরা নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাবো আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। আপনি সুস্থ থাকুন এবং আপনার চারপাশের সবাইকে সুস্থ থাকতে সহযোগিতা করুন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আওলাদ হোসেন, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমদ, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কাজল, আবুল হোসেন সরদার, হাজী সফি উদ্দিন আহমেদ সোহেল, সুজন মাহমুদ, পারভেজ আলম, মনসুর উদ্দিন পলিন, সোলেমান সরকার, মনির হোসেন, মোঃ খোকা, তোফাজ্জল হোসেন, শহীদ মেম্বার, মেজবাহ উদ্দিন স্বপন, রাজীব, মাসুদ পারভেজ বাচ্চু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর বেপারি, মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, সজীব খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
`