সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকীতে পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৫৬৫ 🪪

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকীতে পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বক্তাবলীর পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন । আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের আজীবন দাতা ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, স্কুলের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা।

 

বক্তব্যের শুরুতে মোহাম্মদ নাজির হোসেন শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘জাতির পিতা না থাকলে আমরা কখনো স্বাধীনতা পেতাম না। তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান এত যে বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তাঁর ঋণ কখনো শোধ হতো না। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার,
আমিরুল ইসলাম, মো.জাহাঙ্গীর হোসেন, মো.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,প্রাণ গোপাল ভাওয়াল শিক্ষকবৃন্দ, ছাত্রলীগ নেতা সহ আরো অন্যান্য।

মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মো.আমিরুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102