বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

আওয়ামীলীগ যারা করেন, আমাদের সাথে রেষারেষি কইরেন না – সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ 🪪

জাতির জনক শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন নেসা মুজিবসহ পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করেছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ আগস্ট) দলটির জেলা ও মহানগর কার্যলয় সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের উদ্যোগে ওই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. আফজাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রিপন ভাওয়াল, শেখ মনির হোসেন,মাঈনু উদ্দিন মানু, মোঃ নুর ইসলাম, মোঃ রাজা, বিপ্লব, জাহাঙ্গীর আলম, মোঃ সুমন সহ প্রমূখ।

এমপি সেলিম ওসমান বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, আমরা আজ স্বাধীন দেশে বসবাস করতে পারছি কারণটা বঙ্গবন্ধু। তাঁর লক্ষ্য নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি, অনেক মা-বোনকে ইজ্জত দিতে হয়েছে, অনেক সহকর্মীকে জীবন দিতে হয়েছে। এর পরেই আমরা স্বাধীনতা ভোগ করছি। বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের দাবিয়ে রাখা হয়েছিলো, তবুও আমরা থেমে থাকিনি। ২১ বছর আমরা জয় বাংলা বলতে পারিনি। একুশ বছর মিথ্যাচার দিয়ে, মিথ্যা ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিলো।

তিনি আরও বলেন, ভুলে যাবেন না যুদ্ধ শেষ হয়ে গেছে, মীর জাফর-মোস্তাকের কখনো মরণ হয় না। আপনারা আপনাদের সন্তানের নাম কখনো মীর জাফর বা মোস্তাক রাখবেন না। মরে রাখবেন আমাদের চার পাশে মীর জাফর আর মোস্তাক ঘোরাফেরা করে। এদের থেকে দূরে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, রেষারেষি করবেন না। অন্তত নারায়ণগঞ্জে রেষারেষি করবেন না। কারণ আমার সাথে যারা আছে তারা সবাই বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু ছাড়া আমার জাতীয় পার্টির একটা সদস্যও কোন দলে বিশ্বাস করে না। বঙ্গবন্ধুর আদর্শেই আমাদের নেতাকর্মীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে, নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাবে।
সেলিম ওসমান বলেন, আমি অনুরোধ করলাম স্থানীয় আওয়ামী লীগ যারা করেন। আমাদের সাথে রেষারেষি কইরেন না। আমাদের নির্বাচন করতে হবে এমন কোন কথা নাই। কারণ নির্বাচন ছাড়াও আমি আমার ভাইয়ের পাশে ছিলাম। যদি দরকার হয় নির্বাচন ছাড়াও আমি অন্যান্য মানুষের পাশে থাকবো। আজকে শোক দিবস না আজকে হলো শক্তির দিবস। আমাদের ভুল আমাদের নিমক হারামীর কারণে আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102