শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন অনলাইনে বিনিয়োগের ফাঁদ: ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুইজনকে গ্রেফতার করেছে না’গঞ্জ পিবিআই  পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন 

নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আমি যেন কাজ করতে পারি-জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩২৩ 🪪

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, আমি আপনাদের এই জেলায় কিছিুদিন পূর্বে যোগদান করেছি তাই আপনাদের কাছে দোয়া চাই নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আমি যেন কাজ করতে পারি। প্রধানমন্ত্রীর এ বিশাল উদ্যোগে আপনারা শামিল হয়েছেন তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক স্টুডেন্ট আছে, আমরা তাদের হাতে ট্যাব তুলে দিচ্ছি।

বুধবার (৯ই আগস্ট) গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এর ১৮৪টি ঘর তুলে দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে এদেশের লাখ লাখ মানুষকে জমি প্রদান করেছেন। আমি জেলা প্রশাসক হওয়ার আগে এ প্রোজেক্টেরই দায়িত্বে ছিলাম। তাই এটা আমাকে একটু স্পর্শ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়নগন্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, নারায়নগন্জ সদর উপজেলার চেয়ারম্যান এ্যাড, আবুল কালাম আজাদ বিশ্বাস, গোগনগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মোঃ ফজর আলী, বক্তাবলী ইউনিয়ণ পরিষদ এর চেয়রিম্যান এম শওকত আলী, এনায়েত নগর ইউনিয়ণ পরিষদ এর চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির সহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ের (২০) জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা-২০২৩ প্রকল্পের অধীনে ট্যাব বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102