শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বিএনপির ব্যতিক্রমী আলোচনা সভা “টক টু দি পয়েন্ট” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির উদ্যোগে “টক টু দি পয়েন্ট—আমাদের কর্মপন্থা” শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি সোলায়মান মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। আমি এমপি হই বা না হই, এতে আমার কোনো দুঃখ নেই। বিএনপির স্বার্থে এবং সোনারগাঁবাসীর কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রাখবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক, বিএনপি নেতা রহমান সরকার ও আওলাদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা, নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ১-১০ নং ওয়ার্ড অন্তর্ভুক্তি এবং প্রান্তিক নারী সমাজের উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ ও করণীয় দিক নিয়ে আলোচনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102